‘বিএনপির হাঁকডাক ফেসবুকে-গণমাধ্যমে যত গর্জে, রাজপথে ততটা বর্ষে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৪:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৪:৪৫

ওবায়দুল কাদের

বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তা হালে পানি পায়নি বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।’

আজ সোমবার (২৬ অক্টোবর) নিজের সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির অপরাজনীতিই এদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পথে বড় বাধা−এই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। অথচ এ সময়ে কোনও ইস্যু খুঁজে না পেয়ে তারা নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই এদেশে গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা। গণতন্ত্র এক টাকার বাইসাইকেল নয়। এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের পাশাপাশি বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সবার সহযোগিতা প্রয়োজন।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনও প্রয়োজন নেই। সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’ বিএনপি নেতাদের রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে জনগণের মন জয় করার পরামর্শ দেন তিনি।

‘জনস্রোতের উত্তাল ঢেউ  রাজপথে উঠবে’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কি? ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন। কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।’

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বারবার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলছে। বলছে সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না। এসব অভিযোগ ভিত্তিহীন। এদেশে আওয়ামী লীগের মাঝেই পরমতসহিষ্ণুতা আছে। আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম তিন মাসে ৫০ জন সাংবাদিক আক্রমণের শিকার হয়েছিলেন। তখন খোদ গণমাধ্যম রিলেটেড সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর এক রিপোর্টে তা প্রকাশ হয়েছিল। আসলে বিএনপি নেতারা এখন গণমাধ্যমের প্রতি লোক দেখানো লিপসার্ভিস দিচ্ছে।” 

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান