স্কুলে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৮:৫৭আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৮:৫৭

বিএনপি পুরাতন ঢাকার মালিটোলায় অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অবিলম্বে স্কুলে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জোর আহবান জানান প্রিন্স।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মরহুম সাদেক হোসেন খোকা শহীদ জিয়াউর রহমানের নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে।
আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বলে উল্লেখ করে প্রিন্স বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলেই যেন সরকার ও আওয়ামী লীগের মধ্যে অস্থিরতা শুরু হয়। তারা জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও ভয় পায়। সেজন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই আওয়ামী লীগ নির্বাচনী বিধি-বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা, মামলা করে।
প্রিন্স বলেন, গতকাল রাজধানীর কলাবাগানে সংসদ সদস্যের ছেলে ও তার সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা ও তার সহধর্মীনির ওপর হামলা, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারাত্মকভাবে রক্তাক্ত করেছে। আমরা এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি