নতুন রাজনৈতিক দল গঠন করছেন নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৯:৩০আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:২৭

ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে নুরুল হক নুর (ছবি: ফোকাস বাংলা) ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এই দলের নাম রেখেছেন ‘গণঅধিকার পরিষদ’।  মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছেন তিনি নিজেই।

নুরুল হক নুর বলেন, ‘আজ দেশে তারুণ্যের গণআন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এই অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।’ ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে নুরুল হক নুর (ছবি: ফোকাস বাংলা)

তিনি আরও বলেন, ‘আপনারা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারাদেশে গণতন্ত্রকামী, মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হন। মানুষের অধিকার আদায়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আজ আমাদের এই লড়াই সংগ্রাম। সেই সংগ্রামে আপনাদের শামিল হওয়ার আহ্বান জানাই।’

আরও পড়ুন- ঢাবি প্রশাসনের প্রতি নুরের ক্ষোভ 

 

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম