১৫ ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিবাদে আ. লীগের মিছিল-সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি-জামায়াত সরকার আয়োজিত প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী-সমমনা সংগঠনগুলো।

এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, ধানমন্ডি-৩২ নম্বরে যুব মহিলা লীগ কর্মসূচি পালন করে। আর সকালে রাসেল স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে একই কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাসেল স্কয়ারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কৃষক লীগের সমাবেশ

বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন এবং সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে নেতাকর্মীরা ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের প্রতিবাদ জানান। সমাবেশ শেষে তাদের একটি প্রতিবাদ মিছিল সেখান থেকে শুরু হয়ে নূর হোসেন চত্বর, মুক্তমঞ্চ হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে  আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, পরিচালনা করেন-দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল ২৩, বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ

একই ইস্যুতে একই স্থানে কাছাকাছি সময়ে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ কৃষক লীগ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সহসভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কেন্দ্রীয় নেতারা।

মৎসজীবী লীগের নেতারা অবস্থান নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারাও বিক্ষোভ মিছিল করেন।

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম