দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান ও হল না খুললে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০

কালক্ষেপণ না করে দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। দাবি না মানলে দেশের সব শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। যার ফলে ছাত্রসমাজ অনেকটা হতাশায় ভুগছে। নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে হবে।  সরকার ১৭ মে হল খুলে ২৪ মে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা অতি দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিন। এই মুহূর্তে ঢাকার নীলক্ষেতে ছাত্ররা আন্দোলন করছে। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। আমাদের দাবি না মানলে সবাইকে একত্রিত করে কীভাবে হল খুলতে হয়, সেটি আমরা দেখবো।’

তিনি আরও বলেন, ‘রাস্তা বন্ধ করে আন্দোলন করলে পুলিশ বলে আমরা শৃঙ্খলা রক্ষায় আছি, আপনারা সরে যান। আমি বলতে চাই, আমাদের শৃঙ্খলা বোঝানোর আগে আমাদের অধিকারের বিষয়টি নিশ্চিত করতে বলুন সরকারকে। আশা করি, আপনারা আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ছাত্রদের রাজনীতি বিমুখ করে রাজনীতিতে টিকে থাকার যে স্বপ্ন দেখছেন, সেটি বেশিদিন থাকবে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, যুব ঐক্যের সমন্বয়ক এম এ হাসানসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা।

/এসও/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী