‘আ.লীগের সকল নেতাকর্মীর মূল্যবোধে আঘাত করেনি নূর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৭:২২ আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৭:২২

ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘নূর তার লাইভে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করেননি। দেশের মানুষের সকল সাংবিধানিক অধিকার হরণ করে মুখে ইসলামী মূল্যবোধের কথা বলা বেমানান।’

বুধবার (২১ এপ্রিল) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ডাকসুর সাবেক দুইবারের ভিপি মান্না।

তিনি বলেন, ‘ইসলাম ক্ষমার ধর্ম, মানবতার ধর্ম, উদারতার ধর্ম, ইনসাফের ধর্ম। বর্তমান সরকার এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটছে না। অন্তত এই সংযমের মাসে তাদের কাছ থেকে অনেক বেশি উদারতা, মানবতা, ইনসাফ কাম্য ছিল।’

মান্না বলেন, ‘করোনার এই বিভীষিকাময় পরিস্থিতিতেও সরকার হিংসাত্মক রাজনীতির আশ্রয় নিয়েছে। যেখানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই অতিমারীর মোকাবিলা করার কথা, সেখানে তারা ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আকতার হোসেনসহ ছাত্র অধিকার পরিষদের অনেককে গ্রেফতার করেছে। সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে।’

তিনি আকতার হোসেনের মুক্তি দাবি করেন।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন
এবি পার্টি-আপ বাংলাদেশের যৌথ আলোচনা সভা যেনতেন নির্বাচনই বড় রাজনৈতিক দলের লক্ষ্য: মাহমুদুর রহমান
প্রধান উপদেষ্টার ব্যর্থতা থাকলেও ভারত নিয়ে শক্ত মনোভাব দেখিয়েছেন: মাহমুদুর রহমান
সর্বশেষ খবর
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না