‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৭:০৩ আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৭:০৩

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে করা ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। এর মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস আয়োজিত ‘দৈনিক আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে’ প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘মাহমুদুর রহমান কোনও ব্যক্তি নন, তিনি সাধারণ কোনও সাংবাদিকও নন। আমাদের জাতির বিবেক। আমাদের রোল মডেল। যখন দেশ ও মানুষের অবস্থা বিপন্ন তখন তিনি তার (সাবেক সরকারপ্রধান) বিরুদ্ধে বলতে গিয়ে রক্ত দিয়েছেন, রুখে দাঁড়িয়েছেন। তিনি তার লেখনির মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন অকুতোভয়ভাবে।’

তিনি বলেন, ‘আমার দেশ এবং মাহমুদুর রহমান বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বা চক্রান্ত জাতি মেনে নেবে না, রুখে দাঁড়াবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাহমুদুর রহমান ও আমার দেশের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। তা না হলে কঠোর আন্দোলন হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদী যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই