সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড

তদন্ত প্রতিবেদন সঠিকভাবে প্রকাশের দাবি মান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৮:৩৩আপডেট : ১০ জুলাই ২০২১, ১৮:৩৪

রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সময়মত প্রকাশ করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার (১০ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মান্না এ দাবি জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘প্রত্যেকবার তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হয় না। কখনো সেই প্রতিবেদনই প্রকাশ পায়নি, কখনো প্রকাশিত হলেও সেই অনুযায়ী কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সেজান জুস কারখানার ঘটনার পরও তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই তদন্ত প্রতিবেদন যেন সঠিকভাবে প্রকাশিত হয় এবং যথাযথভাবে তা পালন করা হয়, সেই দাবি জানাচ্ছি।’  

নাগরিক ঐক্যের এই আহ্বায়ক বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর এরকম নৃশংস ঘটনা কোনওভাবেই কাম্য নয়। স্বাধীনতার ৫০ বছরেও আমরা দেশের মেহনতি মানুষের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে পারিনি। এই সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা কেউই এই দায় এড়াতে পারেন না।’  

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের