‘পি কে হালদারকে অর্থ পাচারে সহয়তা করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৪:৪৭আপডেট : ১৬ মে ২০২২, ১৪:৫১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পি কে হালদারকে অর্থ পাচারে সহয়তা করা হয়েছে। তাকে শতকোটি টাকা পাচারে কে সহয়তা করেছে? সরকারের উচ্চ পর্যায় থেকে যদি সহয়তা না থাকে, একজন ব্যক্তির পক্ষে কয়েকজন আত্মীয়-স্বজন নিয়ে ৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার সম্ভব নয়।’

সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দাবি করছি, শুধু পি কে হালদার নয়, যারা তার সহযোগী ছিলেন, যারা তার প্রভু, যাদের হয়ে পি কে হালদার কাজ করছিল–সবকিছু জনগণের সামনে প্রকাশ করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘তারপরও প্রশ্ন থাকে পিকে হালদার কি একজন? একজন পি কে হালদারকে আমাদের সামনে দেখানো হচ্ছে। যাতে করে আমরা বলি, এই যে সরকার পাচারকারীদের ধরছে।’

সরকারের ইভিএমে নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আওয়ামী লীগের বিগত দুই নির্বাচনের কৌশল জনগণের কাছে প্রকাশ পেয়েছে। এখন নতুন কৌশল হচ্ছে ইভিএম। অনেক উন্নত দেশে–যেখানে ইভিএম পদ্ধতি চালু ছিল, সেগুলোতে আইন করে বন্ধ করা হয়েছে। আর আমাদের এখানে ইভিএম চালু করতে ব্যস্ত তারা। আমাদের দেশের মানুষ ভোট দিতে যেতে পারে না, অথচ এখন ইভিএমে ভোট দেবে।’

গণতন্ত্র ফোরামের সভাপতি ভি.পি ইব্রাহীমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

/জেডএ/আরকে/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের