প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিদিশার আনন্দ শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৪:২১আপডেট : ২৪ জুন ২০২২, ১৬:২২

সাফল্যের সঙ্গে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন বিদিশা।

শুক্রবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ থেকে গুলশান-১ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ সময় ‘জাতীয় পার্টি’র ব্যানারে বিদিশার সহস্রাধিক নেতাকর্মী ও অনুসারী মিছিলে অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিদিশা বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মনে করি, ৪১টি স্প্যানে তৈরি পদ্মা সেতুর ৪২ নম্বর স্প্যান প্রধানমন্ত্রী নিজেই। আমরা তার সাফল্যকে বড় করে দেখি।’

বিদিশা উল্লেখ করেন, বিরোধী রাজনীতি করি ভোটের জন্য, কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য যা করলেন তা বাঙালি জাতি হাজার বছর মনে রাখবে।

পদ্মা সেতু উদ্বোধনের একদিন আগে র‌্যালি প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আজকে আমরা আনন্দ র‌্যালি বের করেছি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য।’

শোভাযাত্রায় ‘স্বপ্নের পদ্মা সেতু’ লেখা টি-শার্ট পরে বেলুন নিয়ে অংশ নেন অনুসারীরা। এ সময় পিকআপেও ফেস্টুন-ব্যানার বহন করতে দেখা যায়। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিদিশার আনন্দ শোভাযাত্রা

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতারণার মামলায় ২ বছরের জেল, বিদিশা বললেন ‘কিছু জানি না’
জাতীয় পার্টিতে সক্রিয় হচ্ছেন বিদিশা
এরশাদের মৃত্যুবার্ষিকী সামনে রেখে সক্রিয় হচ্ছেন বিদিশা
সর্বশেষ খবর
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
গ্যাস সংকট, রান্নায় ভরসা এখন বৈদ্যুতিক চুলা
গ্যাস সংকট, রান্নায় ভরসা এখন বৈদ্যুতিক চুলা
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সর্বাধিক পঠিত
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া