আ.লীগের চেয়ে বিএনপি বেশি কাভারেজ পাচ্ছে, অভিযোগ কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯

গণমাধ্যমে আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি কাভারেজ পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন সরকারদলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা উচিৎ বলেও মনে করেন তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদের সভাপতিত্ব এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ওবায়দুল কাদের সভায় উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মিডিয়া বিএনপির যেসব নেতার কাভারেজ দেয়... গণমাধ্যম কি আচরণ করছে? আওয়ামী লীগের কত বড় বড় নেতাদের কি কাভারেজ দেয় বিভিন্ন গণমাধ্যম? এখানে তথ্যমন্ত্রী আছেন, কাভারেজের বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলা উচিৎ।’

এসময় সম্প্রতি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষের প্রসঙ্গেও কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘কুমিল্লায়, মিরপুরে হামলা হয়েছে ঠিক। কিন্তু বরিশাল ও চট্টগ্রামেতো বিএনপি নিজেরা নিজেরা মারামারি করেছে। সেটা কিন্তু মিডিয়া ছাপতে চায় না। তাদের নেগেটিভ নিউজও মিডিয়া ছাপতে চায় না।’

কোনও ধরনের সংঘর্ষে না জড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি) নির্দেশের বাইরে গিয়ে কেউ হামলায় জড়িয়ে পড়লে তাদের ছাড় দেওয়া হবে না। এসব করে সরকারের উপর এসে দায় পড়বে, এটা কিন্তু আমরা ছাড় দেবো না। কোনও খারাপ কাজ আমাদের নেত্রী সহ্য করেন না, তিনি (এর আগে) কাউকে রেহাই দেননি। কাউকে আমরা লেলিয়ে দেইনি।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী