কড়াকড়ি নেই কমলাপুর স্টেশনে, মিছিল যাচ্ছে সমাবেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ০৭:২৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮

গণসমাবেশকে কেন্দ্র করে কমলাপুর রেলস্টেশনে কড়া নিরাপত্তা ও চেকপোস্ট বসিয়ে যাত্রীদের চেক করা হচ্ছিল। তবে আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে চেক করা হচ্ছে না।

সকাল সাড়ে ৬টার দিকে কমলাপুর রেলস্টেশনে থেকে বেরিয়ে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে যেতে দেখা গেছে। ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে এই মিছিলটি আসে।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন থেকে বের হওয়ার গেটের সামনে ডিউটি করছে রেলওয়ে পুলিশের একটি টিম। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ  এখনও চেক করা শুরু হয়নি। আর চেক করা হবে কিনা তাও বলতে পারেননি তারা।

সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিট কাটার সময় জানতে চাওয়া হলেও ট্রেনের মধ্যে এবং কমলাপুরে কোনও চেক বা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি তাদের।

কমলাপুর রেলস্টেশনের সামনের রাস্তায় ডিউটি করছে শাহজাহানপুর থানার একটি টিম। তারা বলেন, ‌‘আমরা কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছি। তা ছাড়া কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে না।’

/এএইচ/এমএএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি