সারাদেশে যুব মজলিসের বিক্ষোভ: মামুনুল হকের মুক্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ০০:৩৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:৩৯

মাওলানা মামুনুল হকের নিঃশর্ত মুক্তি এবং আরও কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মাদপুরে ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ হয়।

সমাবেশে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘মাওলানা মামুনুল হককে অন্যায়ভাবে দীর্ঘ ২২ মাস ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে।’

সভাপতির বক্তব্যে নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম অবিলম্বে মামুনুল হকের মুক্তি চান।

নগর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন– মহানগরীর বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হোসাইন ও ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর প্রমুখ।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী