স্বাধীনতা দিবস উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ০১:২৭আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০১:২৭

স্বাধীনতা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল। স্বাধীনতার এই দিনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব মুক্তিযোদ্ধা ও শহিদকে শ্রদ্ধা জানাই। আমরা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ চাই। গণতন্ত্র, মানবাধিকার ও নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর বিজয় নগরে আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু।

তিনি বলেন, আমরা আজ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, খাদ্য, শিক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নেই। আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে। মুক্তিযুদ্ধকে পারিবারিক ইতিহাসে পরিণত করা হয়েছে। বিগত দুটি নির্বাচনে মানুষের ভোটের অধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে পারেনি। এমন জঘন্য ইতিহাস রচিত হয়েছে এই সরকারের আমলে। এ অবস্থায় দেশের মানুষকে নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, দ্রব্যমূল্য ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মানুষের কষ্ট নিয়ে সরকারের কোনও মাথাব্যথা নেই। মানুষ নিজের পছন্দমতো সেহরি ও ইফতার খেতে পারছে না। এই সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, আজ বাংলাদেশের আপামর জনগণ ও মেহনতি মানুষ স্বাধীনতার সুফল ভোগ করার জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমার বাংলাদেশ পার্টি স্বাধীনতাকামী দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে এই দাবি আদায় করে ছাড়বে।

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, যুব নেত্রী সুলতানা রাজিয়া, রাশিদা আক্তার মিতুসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটলেন পাকিস্তানের মন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান