র‌্যাব হেফাজতে সুলতানার মৃত্যু, ৩০ মার্চ বিক্ষোভ বাম জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ০৮:৫১আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১২:৫২

নওগাঁয় সুলতানা জেসমিনের র‌্যাব হেফাজতে মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে এবং তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (২৮ মার্চ) সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ দাবি জানানো হয়।

আয়োজিত সভা জোটের পক্ষ থেকে সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা ও চিকিৎসাব্যবস্থার বেসরকারীকরণের ইঙ্গিত এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর প্রতিবাদে ৩০ মার্চ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, র‌্যাব হেফাজতে সুলতানার মৃত্যু বিচারবহির্ভূত হত্যারই আরেক রূপ। অতীতে বিচারবহির্ভূত হত্যা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর কোনও ঘটনার আইনি প্রক্রিয়ায় বিচার ও দোষীদের শাস্তি না হওয়ার জন্যই বারবার এ ধরনের হত্যা ও মৃত্যুর ঘটনা ঘটে চলেছে।

বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু নাগরিকের সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত। বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

সভায় সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা চালুর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রস্তাবে বলা হয়, এর মাধ্যমে নাগরিকের স্বাস্থ্য ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র ও সরকার অস্বীকার করে চিকিৎসাব্যবস্থার বেসরকারিকরণ করতে চাওয়ার ইঙ্গিত বহন করছে। সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা চালু না করে সরকারি ব্যবস্থাপনাতেই সরকারি হাসপাতালে দুই শিফটে চিকিৎসা দেওয়ার দাবি জানান তারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের