যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ০০:০৫আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০০:০৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ জুলাই)। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ২০০২ সালের এই দিন ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ।

বুধবার (৫ জুলাই) সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক যুব মহিলা লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। যুব মহিলা লীগের নেত্রীরা জানান, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

তারা বলছেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

কর্মসূচি

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন প্রাঙ্গণে কেক কাটা। সকাল ৯টায় যুব মহিলা লীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা। এছাড়া দেশব্যাপী যুব মহিলা লীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী