বিরোধী দলের যুগপৎ কর্মসূচিতে দুই ধারা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৭:১৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর লিফলেট প্রচারণা, ফুল বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করলেও এবার রাজপথে কর্মসূচি দিয়েছে বিএনপি ও তার সঙ্গে থাকা বিরোধী কয়েকটি রাজনৈতিক দল। তবে এই কর্মসূচি যুগপৎ ধারায় হচ্ছে না। 

রবিবার (২১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোটসমূহের নতুন কর্মসূচি হচ্ছে। ২৬ জানুয়ারি (শুক্রবার) সারা দেশে সকল জেলা শহরে কালো পতাকা মিছিল এবং ২৭ জানুয়ারি (শনিবার) সকাল মহানগর শহরে একই কর্মসূচি থাকছে।

তিনি বলেন, “দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ‘এক দফা’ দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি ঘোষিত এই কর্মসূচির সঙ্গে মিল রেখে এলডিপির সভাপতি অলি আহমদও কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছেন। তবে যুগপৎ আন্দোলনের অন্যতম জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুক্র ও শনিবার কোনও কর্মসূচি রাখা হয়নি।

মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক রবিবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডামি সংসদ বাতিলের দাবিতে ইতোমধ্যে ৩০ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ কর্মসূচি ছিল গত ১২ জানুয়ারি। ৭ জানুয়ারি নির্বাচনের পর ৯ ও ১২ জানুয়ারি যুগপৎ কর্মসূচি পালিত হয়।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম