বেনজীরের শুদ্ধাচার সনদ প্রত্যাহারের দাবি এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৪, ২৩:৫১আপডেট : ৩১ মে ২০২৪, ২৩:৫৯

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পদে থেকে অপরাধ করেছেন তাকে সেনা আইন ও ফৌজদারি দুই আইনেই বিচারের আওতায় আনার দাবি করেছেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। এ সময় তিনি পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের শুদ্ধাচার সনদ (দক্ষতা ও সততার জন্য পাওয়া পুরস্কার) প্রত্যাহারের দাবিও জানান।

শুক্রবার (৩১ মে) রাজধানীর পল্টনের বিজয়নগরে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ সব কথা বলেন। 

সোলায়মান চৌধুরী বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পদে থেকে অপরাধ করেছেন তাকে সেনা আইন ও ফৌজদারি দুই আইনেই বিচারের আওতায় আনতে হবে।’

একইসঙ্গে বেনজীর আহমেদের শুদ্ধাচার সনদ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘অশুদ্ধ ও রং হেডেড সরকারপ্রধানের পক্ষেই এমন চরম দুর্নীতিগ্রস্ত লোককে শুদ্ধাচার পুরস্কার দেওয়া সম্ভব।’

এ সময় দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেনজীর ও আজিজ তৈরি করেছে। এদেরকে অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দিয়ে তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক ও অবৈধ সার্ভিস নিয়েছে সরকার। ফলে দেশের সর্বক্ষেত্রে আজ হাহাকার। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি।’

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান প্রমুখ।

/এএজে/এফআর/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
জ্বালানি খাতে অরাজকতা বন্ধে জাতীয় অডিট চায় এবি পার্টি
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ