স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস সামনে নিয়ে আসতে হবে: জাতীয় মুক্তি কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ২২:৫৩আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২২:৫৩

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সামনে নিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে গণহত্যা দিবস উপলক্ষে তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল হাকিম বলেন, দীর্ঘ ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম শেষে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর নতুন রাষ্ট্রের ক্ষমতাসীনরা একাত্তরের গণহত্যায় জড়িতদের বিচার করেনি। বরং তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। এভাবে তারা সেদিন জনগণের সঙ্গে বেইমানি করেছিল। স্বাধীনতার ৪৮ বছর পর এসে তারা ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করেছে।

তিনি বলেন, এ দেশের শাসক শ্রেণি ইতিহাসকে ভয় পায়। তাই স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস জনগণের সামনে আসতে দেয়নি।

জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে সংগ্রাম জোরদারের আহ্বানও জানান জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি মুঈনুদ্দীন আহমদ ও শফী রহমান।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটলেন পাকিস্তানের মন্ত্রী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী