‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২০:৪৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২২:২০

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ জন এমপি কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘সংসদে আরও যারা বিএনপির এমপি আছেন, তারাও যদি জনাব সালাহউদ্দিন আহমদের মতো বলা শুরু করেন, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন ফেসবুকে লিখেছেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণার পর আজ প্রথম সংসদে গেছে জামায়াতের আমির। ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অ্যাটাক শুরু করেছে।’

তিনি বলেন, ‘বিরোধীদলের সব এমপিরা দাঁড়িয়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেবে না! কিন্তু সরকারি দলের এমপিরা বেশ ভদ্রতা দেখাচ্ছে। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হইচই কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতো। কিন্তু বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং বিএনপিকে দায়িত্বশীল হতেই হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ‘এদের আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে। তারা তো এখনও আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি যে আপনার সাথে হাল্কা যুক্তি দিতে তর্ক করতে পারবে!’

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটিয়ে খণ্ডিত পথে যাওয়া হচ্ছে: বিরোধীদলীয় নেতা
সর্বশেষ খবর
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন