ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের

‎ ‎বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোস্টেশন এবং জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (১৬ সেপ্টেম্বর) যৌথ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। 

তারা বলেন, “ককটেল বিস্ফোরণের মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে কতিপয় সন্ত্রাসী। ভয়ের পরিবেশ তৈরির অপতৎপরতা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ তৎপর হতে হবে। সংশ্লিষ্ট এলাকার সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অবিলম্বে ককটেল বিস্ফোরণকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।”

‎নেতারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ক্যাম্পাসকে নিরাপদ রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী আমল, অন্তর্বর্তী আমল বা বিএনপি আমলের প্রশাসনের মধ্যে বিশেষ কোনও তফাৎ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়নি। যারা ১৫ জুলাইয়ের হামলা এবং বিগত ১৬ বছর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা হামলা করেছে, গণরুম-গেস্টরুমে যারা নিপীড়ন করেছে তাদের অধিকাংশই এখনও ক্যাম্পাসে বহাল তবিয়তে আছে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার প্রক্রিয়া দৃশ্যমান করার কথা আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি। অথচ প্রশাসন এ বিষয়ে কোনও কার্যকর উদ্যোগই নেয়নি বলা চলে। এই বিচারহীনতার সংস্কৃতিই একের পর এক এই ঘটনাগুলো ঘটার প্রেক্ষাপট তৈরি করছে এবং ক্যাম্পাসকে অনিরাপদ করে তুলছে। এর দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না।”

‎তারা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গনের জন্যে শিক্ষার্থীদের এবং ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
সর্বশেষ খবর
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার