মানুষ বুঝে গেছে খালেদা জিয়া অসুস্থ নন: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৫:৪১আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:৫৪

আলোচনা সভায় বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম (ছবি: সাদ্দিফ অভি) খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। মানুষ বুঝে গেছে তিনি অসুস্থ নন।’ মঙ্গলবার (১৯ জুন) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তিনি এসব কথা বলেন। সেখানে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

খাদ্যমন্ত্রীর ভাষ্য, ‘একজন অসুস্থ ব্যক্তির নিজ দায়িত্ব চিকিৎসা নেওয়া। কিন্তু খালেদা জিয়া তা নেবেন না। তাকে চিকিৎসা দিতে গেলেও বাধা সৃষ্টি করবেন। তিনি সত্যিই অসুস্থ হলে চিকিৎসা করতে দিতেন। তার অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এগুলো বন্ধ করুন। অহেতুক মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে লাভ হবে না।’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তাকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই মন্ত্রীর। তিনি বলেন, ‘কোনও রকমে খালেদা জিয়াকে বিদেশ পালানোর সুযোগ করে দেওয়া যায় কিনা সেই সুযোগ খুঁজছে বিএনপি। তারা ৯ বছর একটি মামলার কার্যক্রমকে বিলম্ব করেছে। এখন অসুস্থ রাজনীতি করে আপিলকে বিলম্ব করতে চায়। সরকার খালেদা জিয়ার চিকিৎসা করাতে প্রস্তুত থাকলেও তিনি চিকিৎসা নিচ্ছেন না।’

/এসও/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের