সম্রাটের মুক্তির দাবিতে আদালতের সামনে যুবলীগের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৩:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৫:২৬

সম্রাটের মুক্তির দাবিতে আদালতের সামনে যুবলীগের নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। সম্রাটের মুক্তির দাবিতে তাদের স্লোগান দিতে দেখা গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে সম্রাটকে আদালতে হাজির করার পর নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপরেই তাদের সিএমএম আদালতের গেটের বাইরে রেখে গেট আটকে দেওয়া হয়।

সম্রাটের মুক্তির দাবিতে আদালতের সামনে যুবলীগের নেতাকর্মীরা ‘মুক্তি চাই, মুক্তি চাই সম্রাট ভাইয়ের মুক্তি চাই’, ‘রাজপথের সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই’—এমন নানা স্লোগান দিতে শোনা গেছে।

মঙ্গলবার সকালে সিএমএম আদালত চত্বরে সম্রাটের মুক্তি পরিষদ সংগঠন থেকে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘সম্রাট খুবই অসুস্থ। মানবতার জননী তাকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তৃণমূলের পরীক্ষিত কর্মী ঢাকার রাজপথের সাহসী বীর ইসমাইল হোসেন সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই।’

সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়েছে ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ইকবাল হোসেন বলেন, ‘নিরাপত্তার কারণে আমরা তাদের বাইরে রেখে গেট আটকে দিয়েছি।’

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের