উইপোকার ম‌তো দল‌কে খে‌য়ে ফেল‌বে সু‌বিধাবা‌দীরা: ওবায়দুল কাদের

বরিশাল প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:০২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২২

বরিশা‌ল মহানগর আওয়ামী লী‌গের স‌ম্মেল‌নে ওবায়দুল কাদের যে‌কোনও মূ‌ল্যে আওয়ামী লীগ‌কে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জা‌নি‌য়েছেন ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। তিনি বলেন, ‘এখ‌নও চক্রান্ত চল‌ছে, সরকার‌কে উৎখাতের পাঁয়তারা চল‌ছে। সু‌বিধাবা‌দীরা উইপোকার ম‌তো দল‌কে খে‌য়ে ফেল‌বে।’
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশা‌লে বঙ্গবন্ধু উদ্যা‌নে মহানগর আওয়ামী লী‌গের স‌ম্মেল‌নে প্রধান অতি‌থির বক্তৃতায় তিনি ‍এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর শু‌দ্ধি অভিযান সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চাঁদাবাজ, টেন্ডারবাজ‌দের দ‌লে দরকার নেই। শী‌তের অতি‌থি ও মৌসুমি পা‌খি‌দের দরকার নেই। দ‌লে ত্যাগী‌দের মূল্যায়ন করা হবে।’
তিনি বলেন, ‘বিএন‌পির নেতৃত্ব এখন অস্তিত্বের সংক‌টে। তা‌দের প‌রিণতি হ‌বে মুস‌লিম লী‌গের ম‌তো। খা‌লেদা জিয়া দুই বছর জে‌লে। দুই বছ‌রে তারা দুই মি‌নি‌টও আন্দোলন ক‌রতে পা‌রে‌নি। শুধু বি‌দেশি‌দের কা‌ছে না‌লিশ কর‌ছে।’
ওবায়দুল কাদের বলেন, দেশ‌কে বাঁচা‌তে হ‌লে আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌বে। আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌লে ত্যাগী নেতা‌দের বাঁচা‌তে হ‌বে। এজন্য শেখ হা‌সিনার সরকার‌কে বারবার ক্ষমতায় দরকার।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি