নির্বাচন না পিছিয়ে এগিয়ে আনলে ভালো হতো: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ২২:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২৩:২০

ফজলে নুর তাপস

এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ না পিছিয়ে এগিয়ে আনলে ভালো হতো—বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রসঙ্গত, শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট পেছানোর ঘোষণা দেয় ইসি। নতুন সময়সূচি অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

ইসির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমকে বলেন, সরস্বতী পূজা আগামী ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। একইদিনে ভোটের তারিখ নির্ধারিত হওয়ায়, আমরা দেখেছি এটা নিয়ে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা মনক্ষুণ্ন ছিলেন। তাদের অসুবিধা ও আবেগের জায়গা বিবেচনা করে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত (ভোট পেছানোর) নিয়েছে।

তিনি আরও বলেন,  আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। কিন্তু আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এই পরীক্ষাটি শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখানে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রস্তুতির একটা বিষয় থাকে। সেখানে নির্বাচন না পিছিয়ে যদি এগিয়ে আনা যেতো তাহলে আরও ভালো হতো। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এখানে শিক্ষার্থীদের ক্ষতি হবে। তাদের প্রস্তুতির যে ব্যাপার আছে, সেখানে ব্যাঘাত ঘটবে। এমনিতেই নির্বাচনি কার্যক্রমের কারণে তাদের পড়াশোনার কিছুটা ব্যাঘাত হচ্ছে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী