‘চাল চোরদের ক্ষমা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৪:০৯আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৫:১৬

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করবে তাদের কঠিন শাস্তি পেতে হবে। চাল চোরদের ক্ষমা নেই।’ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

দ্রুত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, ‘এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনও ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। দল, মত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।’ যারা ত্রাণ পাওয়ার যোগ্য, শুধু তাদের দিয়েই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি।

এদিকে, ত্রাণ বিতরণে বিএনপির বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের কাছে এ অভিযোগের কোনও তথ্য প্রমাণ নেই।’

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম