আ. লীগের প্রয়াত ৩ এমপির স্ত্রীই মনোনয়ন প্রত্যাশী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ২০:০৯আপডেট : ০৭ জুন ২০২১, ২০:৫৬

ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকও আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন। সোমবার (৭ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উপনির্বাচনে প্রার্থী হতে আগেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য প্রয়াত আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু।

শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচনে আগ্রহীদের মাঝে গত ৪ জুন থেকে মনোনয়ন ফরম বিতরণ করে আসছে আওয়ামী লীগ। চারদিনে তিনটি আসনে ৭৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে কুমিল্লা- ৫ আসনে ২৯, ঢাকা-১৪ আসনে ২৬ এবং সিলেট-৩ আসনে ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ১০ জুন পর্যন্ত নির্বাচনে আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র  প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ভোট হবে ১৪ জুলাই।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান।

/পিএইচসি/এমআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী