তিন আসনে উপ-নির্বাচন

ঢাকায় মিন্টু, সিলেটে হাবিব, কুমিল্লায় হাসেম নৌকার প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৩:১৫আপডেট : ১২ জুন ২০২১, ১৩:২৩

আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য তিন আসনের উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান। প্রয়াত তিন এমপির পরিবারের কোনও সদস্যকে এবার মনোনয়ন দেওয়া হয়নি।

শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

দলটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনয়ন পাওয়া আগা খান মিন্টু শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি, হাবিবুর রহমান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আবুল হাসেম খান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

প্রসঙ্গত, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান। এরপরই তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী