বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অক্সিজেন সেবা চালু ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ২০:০৮আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২০:০৮

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে করোনাক্রান্তদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

রবিবার (৮ আগস্ট) বিকাল পাঁচটায় ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এ সেবা উদ্বোধন করেন।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দেওয়া ৫০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে এ সেবা চালু করা হয়।

এসময় নাহিয়ান জয় বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনের অধিকাংশ সময়ই কারাগারে থাকতে হয়েছিল। ওই সময়টা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছাত্রলীগকেও আগলে রেখেছিলেন।’

তিনি আরও বলেন, ‘করোনা মোকাবেলায় প্রথম থেকেই আমরা অক্সিজেন সেবা কার্যক্রম চালু রেখেছি। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে এ কার্যক্রম গতিশীল করতে বিভাগীয় মেডিক্যালগুলোর সঙ্গে সমন্বয় করে আমরা কর্মসূচি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য শেখ তন্ময় ইতোমধ্যে ৫০টি সিলিন্ডার পাঠিয়েছেন। তিনি আরও ৫০টি পাঠাবেন বলে জানিয়েছেন।’

বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক বলেন, ‘বঙ্গবন্ধুর সকল শক্তি ও সাহসের অনুপ্রেরণায় ছিলেন বঙ্গমাতা। সকল সফলতার পেছনের ইতিহাসগুলো যেমন পেছনে থেকে যায়, তেমনি বঙ্গমাতাও নিজেকে পেছনে রেখে মানুষের জন্য কাজ করেছেন, ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে। বাংলাদেশ আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, বঙ্গবন্ধুর আদর্শের প্রত্যকটি কর্মীকে তিনি তার পরিবারের সদস্য মনে করতেন।’

/এফএ/এনএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি