কোনও ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা বরদাস্ত করা হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ০০:২৪আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০০:২৮

চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে তখন এ দেশের চিহ্নিত সাম্প্রদায়িকগোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কোনও ধর্মীয় সম্প্রদায়ের ওপর যেকোনও প্রকার হামলা বরদাস্ত করা হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেকোনও মূল্যে অসাম্প্রদায়িক নীতির সুরক্ষা দিতে বদ্ধপরিকর।’

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সব ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত অশুভ জোটকে প্রতিরোধ করার জন্য দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি