তৃতীয় ধাপে ২২ ইউপিতে নৌকার প্রার্থী নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ নভেম্বর ২০২১, ১১:২৭আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১১:২৭

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ১ হাজার ৩টির মধ্যে ৯৮১টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি ২২টিতে দলটির প্রতীকে কোনও প্রার্থী নেই। ফলে এসব ইউপি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।

মঙ্গলবার (২ নভেম্বর) ছিল তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে চেয়ারম্যানসহ তিনটি পদে ৫৩ হাজার ৮০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ হাজার ২৮৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ৪৬৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭ জন রয়েছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন এই ধাপে।

জমা পড়া মনোনয়নপত্র আগামীকাল (৪ নভেম্বর) যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে বাতিল বা বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় আগামী ৭ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ দিন আগামী ১০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১১ নভেম্বর। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১২ নভেম্বর। ওইদিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

জানা যায়, তৃতীয় ধাপে ৫ হাজার ২৮৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ হাজার ৫৩৮ জন স্বতন্ত্র। তাদের বড় অংশই সরকারি দলের বিদ্রোহী প্রার্থী।

বিএনপি দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নেয়নি। তবে তাদের সমর্থিত কেউ কেউ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন। 

তৃতীয় ধাপের জন্য ১৮৭টি ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৩৮টিতে, জাকের পার্টি ৬৪টিতে, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৫টিতে এবং জমিয়তে উলামায়ে ইসলাম ১০টি ইউনিয়ন পরিষদে প্রার্থী দিয়েছে। বাকি দলগুলোর প্রার্থীর সংখ্যা ১০ জনের কম। এছাড়া সংরক্ষিত সদস্যপদে ১১ হাজার ৪৬৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রথম ধাপে চলতি বছরের ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির ভোট হবে আগামী ১১ নভেম্বর।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
‘স্বাধীনতার বীজ যেখানে বপন হয়েছে, সেই বাড়িটা কেন দেখতে পারবো না?’
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫২ আসামি কারাগারে
সর্বশেষ খবর
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে