ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১

ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খানও ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৯৫২ সালের এ দিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল, যারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।’

তিনি বলেন, মহান একুশে ফ্রেব্রুয়ারির এ দিনে আমাদের প্রত্যয় হচ্ছে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এর আগে একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক