বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ১৪:৫৫আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪:৫৫

বিএনপি দ্রব্যমূল্য ইস্যুতে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

রবিবার (৬ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোনও কারসাজি করতে না পারে এ ব্যাপারে সরকার সজাগ। অথচ এ নিয়ে বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি।’ তিনি এই মুহূর্তে সবাইকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ঢালাওভাবে কোনও পক্ষ নেয়া সমীচীন হবে না। বরং এ ইস্যুতে বিএনপি'র রাজনৈতিক বক্তব্য যুক্তিসঙ্গত হয়নি। নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিবে এমন কোনও কাজ এই দল করেনি। নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই বুঝতে পেরেই এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী