গণতন্ত্র মঞ্চের নামে ফের ষড়যন্ত্র: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ২২:৫২আপডেট : ১২ আগস্ট ২০২২, ২৩:০৭

১৯৭৫ সালে আ স ম রবেরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র তৈরি করে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘তারা এখন গণতন্ত্র মঞ্চের নামে ফের ষড়যন্ত্রে নেমেছেন। ৭ দলীয় জোট গড়ে এক হচ্ছে তারা ও তাদের দোসররা।’

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালায় এক আলোচনা সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী। ‘প্রাণ হরণ করা যায়, চেতনা নয়’ শীর্ষক সভা ও নাটকের আয়োজন করে মহাকাল নাট্য সম্প্রদায়।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘স্বাধীনতার পর বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা মুক্তিযোদ্ধাদের বিভক্ত করেছে। পাটের গুদামে আগুন, গণবাহিনী তৈরি, রেললাইন উপড়ে ফেলা, ঈদগাহে গুলি, সংসদ সদস্যকে হত্যা করে তারা অরাজকতা সৃষ্টি করে। সেনাবাহিনীর ভেতর বিপ্লবী লিফলেট বিতরণ করা হয়।’

বক্তব্য রাখছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

তিনি বলেন, ‘গণতন্ত্র মঞ্চের নামে সেই সব ঘটনার মূল হোতা রবেরা আবারও মাঠে নেমেছেন। তারা দেশের চিহ্নিত  দুশমন। তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন— বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসানপ্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি