পাড়া-মহল্লায় পাহারাদার হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন নেত্রী: মায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৪:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:২৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জনগণের জানমালের রক্ষা করতে পাড়া-মহল্লায় পাহারাদার হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছিলেন নেত্রী (শেখ হাসিনা)। আমরা সেই কাজটি করছি। ঢাকা শহরে প্রত্যেকটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের ভাই ও বোনেরা পাহারাদার হিসেবে রয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালযের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, বিএনপির অভ্যাস খারাপ। দোকানপাট খোলা দেখলেই হাত দেবে। সেই জন্য জনগণের জানমালের রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

আওয়ামী লীগের হাজার হাজার কর্মী পাহারাদারের কাজ করছে দাবি করে তিনি বলেন, আজ (শনিবার) বিকাল পর্যন্ত দুষ্টু লোকদের (বিএনপি) সভা শেষ না হওয়ার পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা মিডিয়ার সহযোগিতা চাই।

বিএনপি বিজয়ের মাসকে কলঙ্কিত করতে স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করছে বলে দাবি করেন মায়া। তিনি বলেন, তারা এই মাসের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে। আন্দোলনের নামে তারা সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আল্লাহর রহমতে, শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে চলে গেছে, নস্যাৎ হয়ে গেছে। তারা ১০ ডিসেম্বর ঢাকা শহর দখল করবে বলেছিল। খালেদা জিয়া আজ সরকার দখল করবে বলেছিল। সেই পরিকল্পনা নিয়ে সন্ত্রাসী কায়দা এগিযে যাওয়ার চেষ্টা করেছিল। ঢাকাবাসী তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে।

তিনি বলেন, আজ খেয়াল করে দেখেন তারা নাকি পল্টনে ১০ লাখ লোকের সমাবেশ করবে। কেউ বলছে ২৫ লাখ লোক জড়ো করবে। আজকেই সরকার পতন হবে। তারা জানে না আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার কচু পাতার পানি নয়। এই সরকারকে হঠাতে গেলে মাজা ভাঙা বিএনপির পক্ষে কোনোভাবে সম্ভব না। তারা কাগুজে বাঘ। খেয়াল করে দেখেন, কাল মঞ্চ করতে লোকও খুঁজে পাওয়া যায়নি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা আগেও বলেছিলাম, এখনও বলি। শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করবে আমরা সহযোগিতা করবো। সেই হাত বাড়িয়ে দিয়েছি। তারা আজ সভা করছে।

আরও পড়ুন- 

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

প্রধান অতিথি খন্দকার মোশাররফ, সভাপতি আমান: খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস

নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ

নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি

খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ 

ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের