নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০২২, ১১:৪১ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:৪১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু কেউ যদি কোনও নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদের ভাংচুরের চেষ্টা করে; তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

রাজধানীতে সকাল থেকে যানবাহন চলাচল কম। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে থেকে এমন কোনও নিষেধের নির্দেশনা নেই। সাভাবিক জীবনযাপনের যা করার সবই করবে, কোনও সমস্যা নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এসব বিষয়ে কাউকে কোনও বাধা দেয়নি।’
 
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য, ঢাকা শহরের সম্মানিত ২ কোটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর পুলিশ অঙ্গিকারবদ্ধ। আমরা জনগণের জানমালের নিরাপত্তা জন্য দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। তাই সাধারণ মানুষের জানমালের কোনও রকম যেন ক্ষতি না হয়, তাদের ব্যক্তিজীবন এবং তাদের সম্পদের রক্ষা হয়; সেজন্য ডিএমপির প্রতিটি সদস্য নিবেদিতভবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন এবং সম্পদ রক্ষার যে দায়িত্ব আমাদের উপরে পড়েছে, আমরা সেটা করতে বাধ্য।‘

পুলিশের প্রতিটি সদস্যকে সবসময় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুই-তিন দিন আগেও পুলিশের সদস্যের লক্ষ্য করে এখানে ককটেল নিক্ষেপ করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। আমি এখানে এসে আমাদের পুলিশ সদস্যেদের ব্রিফ করছিলাম, উনারা যেন সর্বোচ্চ সতর্ক থাকে। জনগণের জানমালের কোনও ক্ষতি করতে না পারে এবং আমরা যারা দায়িত্ব পালন করছি, আমাদের যেন কোন ক্ষতি করতে না পারে। এ জন্য আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
সর্বশেষ খবর
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ