মাহিকে আ.লীগের মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ১৩:০৫ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৩:৪৬

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মাহিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

কাদের বলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ  করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, আমাদের দলের মনোনয়নবোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাহিয়া মাহি জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন তিনি। ২৯ ডিসেম্বর বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন তিনি। মাহি এদিন বলেন, ‘শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না। তাই আমি অংশ নিতে চাচ্ছি।’

কিছু দিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন- 

মাহির জন্মদিনের ‘উপহার’ রাজনৈতিক পদ! 

সংসদ সদস্য হতে চান মাহি

/এসআই/এফএস/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি