চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচন

আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন মাহি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২২, ২০:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ২২:২০

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে এমপি হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনি এলাকার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহিয়া মাহি।

এদিকে, জাতীয়ভাবে মাহির এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা তৈরি হলেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা চান আসন্ন ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই মনোনয়ন দেওয়া হোক।

আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন মাহি

প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান