আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৪

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলটির নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ দায়িত্ব বণ্টন করেছেন।

রবিবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সে অনুযায়ী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন মাহবুবউল আলম হানিফ। আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম খুলনা ও বরিশাল বিভাগ এবং ডা. দীপু মণি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বি. এম মোজাম্মেল হক খুলনা বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম বিভাগ, এস. এম কামাল হোসেন রাজশাহী বিভাগ, মির্জা আজম ঢাকা বিভাগ, আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সুজিত রায় নন্দী রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন।

গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে টানা দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
সর্বশেষ খবর
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ