ওবায়দুল কাদেরের সঙ্গে মাহিয়া মাহির সাক্ষাৎ, পদ নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩০

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছে সম্প্রতি। বিএনপির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাতে সায় দেয়নি দল। ভোটের পরে এবার দলটির কোনও একটি কমিটিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন মাহিয়া মাহি। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষৎ করে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানান মাহিয়া মাহি।

সংশ্লিষ্ট সূত্রমতে, এ সময় মাহিয়া মাহিকে চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে সদস্য করা যায় কিনা, সেটি ‘দেখবেন’ বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে মাহিয়া মাহি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এবং আমার স্বামী আজ সন্ধ্যায় আওয়ামী লীগ অফিসে গিয়েছিলাম ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করতে। নির্বাচনের আপডেট জানাতে গিয়েছিলাম। এ সময় সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে আরও অনেকে ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন- আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সংস্কৃতি উপকমিটিতে রাখা যায় কিনা…। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন- বিষয়টি তারা দেখবেন।’ 

একইরকম তথ্য জানিয়েছেন মাহির স্বামী রাকিব সরকার। তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মাহিয়া মাহি। তাকে এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। এ ছাড়াও মাহিকে কোনও পদে রাখা যায় কিনা, সেটিও আলোচনায় উঠেছে।

অবশ্য এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন কিছু আমার জানা নেই।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী