‘খালেদা জিয়াকে অপসারণ করে তারেক জিয়াকে বসানোর চেষ্টা করছে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৫:২১আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৫:২১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, বিএনপি খালেদা জিয়া অপসারণ করে তারেক জিয়াকে সে স্থানে বসানোর চেষ্টা করছে। এর দায় একসময় বিএনপিকেই দিতে হবে।

শনিবার (১১ মার্চ) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার জন্য আদালতের না গিয়ে বিএনপি নেতারাই অমানবিক আচরণ করছে। দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও মানবিক কারণে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছে শেখ হাসিনার সরকার।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে কামরুল ইসলাম (ছবি: ফোকাস বাংলা)

তিনি বলেন, বিএনপি এখন বিভিন্ন দাবি নিয়ে ৫৪ দল নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আগের মতো তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য এসে যদি তিন-চার বছর ক্ষমতা দখল করে, তার দায় কে নেবে?

কামরুল ইসলাম বলেন, আদালতের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই। হস্তক্ষেপ থাকলে বিএনপি'র সব নেতাকর্মী জেলে থাকতো। সরকার আদালতে প্রভাব বিস্তার করে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে দলের নেতারা (ছবি: ফোকাস বাংলা)

তিনি বলেন, দ্রব্যমূল্যসহ বিভিন্ন ইস্যুতে জনগণকে বিভ্রান্তি করছে বিএনপি। এর থেকে উত্তরণ করতে পারে শেখ হাসিনার সরকার। বিএনপ অহেতুক সরকারের বিরুদ্ধে বাক সন্ত্রাস করে জনগণকে হয়রানি করছে। উসকানিমূলক কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উত্তেজিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনাদের খুঁজেও পাওয়া যাবে না। দেশের রাজনীতিতে থেকে বিএনপি নামের এই অপশক্তিকে বিতাড়িত করতে না পারলে কখনোই দেশে শান্তি ফিরে আসবে না।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি