সরকারকে ব্যর্থ প্রমাণের নীলনকশার বাস্তবায়ন চলছে: শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ২০:১৩আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:২৪

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে– সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। আর এ নীলনকশার বাস্তবায়নে মাঠে নেমেছেন ১/১১-র কুশীলবরা।

শনিবার (১ এপ্রিল) কামরাঙ্গীরচরে পবিত্র রমজান উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। এ দেশের জনগণকে আমরা সবসময় আমাদের সঙ্গে পেয়েছি। জনগণ চরম বিপদের সময় আমাদের পাশে ছিল এবং সবসময় থাকে। জনগণ থাকে সেই সব রাজনৈতিক দলের সঙ্গে যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে, দেশকে গড়ার স্বপ্ন দেখায়। আমাদের নেত্রী এই দেশকে গড়ার স্বপ্ন বুকে ধারণ করে, তাই আওয়ামী লীগের সঙ্গে আছে এ দেশের মানুষ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এখন বেশ জোরেশোরে চলছে। দেশের সুশীল সমাজের একটি অংশ এখন জনগণকে বিভ্রান্ত করতে তৎপর হয়েছেন। ১/১১-র কুশীলবদের মাঠে নামানোর এক পরিকল্পিত প্রয়াস চলছে। কিছু গণমাধ্যম এখন বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ। প্রথম আলোর হলুদ সাংবাদিকতার মাধ্যমে সম্প্রতি যার বহিঃপ্রকাশ ঘটেছে।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘একজন সাংবাদিকের সন্তান হিসেবে আমি ক্ষুব্ধ ও মর্মাহত। আমি প্রথম আলোকে প্রত্যাখ্যান করতে সব মহলকে আহ্বান করছি। প্রথম আলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম সরকারের সমালোচনা করবে এটা স্বাভাবিক কিন্তু ওই সমালোচনা যদি উদ্দেশ্যপ্রণোদিত ও দেশবিরোধী হয়, তাহলে তার প্রতিবাদ করার অধিকার জনগণের আছে।’

তিনি আরও বলেন, ‘সমাজে কিছু মানুষ আছে যারা সুযোগসন্ধানী। দেশকে অস্থিতিশীল করতে পারলেই তাদের পোয়াবারো। তাদের কারণে গণতান্ত্রিক সরকার বারবার সংকটে পড়ে। অগণতান্ত্রিক শক্তি ডালপালা মেলে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী