ইউরোপ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে আসবে: হিরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ২৩:৩৮আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২৩:৩৮

উন্নয়নের চাকা সচল রাখতে নৌকায় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজীবউল্লাহ্ হিরু বলেছেন, ‘সেদিন বেশি দূরে নয়, যেদিন ইউরোপ থেকে বাংলাদেশে মানুষ কাজের সন্ধানে আসবে।’ 

সোমবার (১৭ জুলাই) রাজধানীর গেন্ডারিয়ায় ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সেন্টারে’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চারটি থানার ১১টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

রাজধানীর ওয়ারী থানার ৩৮, ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ড, গেন্ডারিয়া থানার ৪০, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড, সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড, বংশাল থানার ৩৪ নম্বর ওয়ার্ড এবং কোতয়ালী থানার ৩৭ নম্বর ওয়ার্ডের সম্মেলন হয়।

নজিবুল্লাহ্‌ হিরু বলেন, এক সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অর্জন সারা বিশ্বে উদাহরণ— বলছেন বিশ্ব নেতারা। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন কাজের সন্ধানে মানুষ ইউরোপ থেকে বাংলাদেশে আসবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে।     

এ সময় আগামী নির্বাচনে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার জন্য কাজ করতে এবং সরকারের উন্নয়ন-অর্জন জনগণের সামনে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মো. শহীদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা 
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা 
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত 
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত 
মুঘল স্থাপত্যের নীরব সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ বছরের পুরোনো আরিফাইল মসজিদ
মুঘল স্থাপত্যের নীরব সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ বছরের পুরোনো আরিফাইল মসজিদ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ