যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ একদিন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ২১:৩৯আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৭:১৬

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পরিবর্তে রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীতে দুপুরে এ সমাবেশ হবে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের পরিবর্তে শুক্রবার পুরনো বাণিজ্য মেলার মাঠে যৌথ সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, কোনও মাঠ পাওয়া না যাওয়ায় এবং যে মাঠ পাওয়া গেছে, তা ব্যবহার উপযোগী না হওয়ায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) পুরনো বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হবে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল জানিয়েছেন, জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ ২৭ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে। ওই দিন বাদ জুমা সমাবেশ হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতারা বুধবার রাতে পুরানো বাণিজ্য মেলা মাঠ পরিদর্শনে যান। 

গাজী মেজবাউল হোসেন সাচ্চু গণমাধ্যমকে বলেন, পুরানো বাণিজ্য মেলা মাঠ ব্যবহার উপযোগী না। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আমাদের কাছে একদিন সময় চেয়েছে, সময় দিলে তারা মাঠটা ঠিক করে দিতে পারবে। এ কারণে আমাদের বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশ শুক্রবারে নেওয়া হয়েছে।

পুরানো বাণিজ্য মেলা মাঠে কয়েকদিন আগে বৃক্ষ মেলা হওয়ায় খানাখন্দ হয়েছে বলে দাবি করেন সাচ্চু। তিনি বলেন, কয়েকদিন আগে এখানে বৃক্ষ মেলা হয়েছিল। এখানে খানাখন্দে ভরা। রাতের ভেতরে এগুলো ঠিক করা সম্ভব নয়। মাঠ ঠিক করতেই গণপূর্ত মন্ত্রণালয় একদিন সময় চেয়েছে। 

তিনি বলেন, আমাদের প্রস্তুতি ছিল ৩ থেকে ৫ লাখ ছাত্র-যুবকদের নিয়ে সমাবেশ করা। মাঠটা আমাদের জন্য উপযোগী বলে আমি মনে করি। সমস্যা হচ্ছে যারা বিভিন্ন জেলা থেকে আসবে তারা ইতোমধ্যে রওনা দিয়েছে। এখন কষ্ট হলেও তাদেরকে মেসেজের মাধ্যমে জানাচ্ছি যে আগামীকাল নয়, শুক্রবার বিকাল তিনটায় সমাবেশ অনুষ্ঠিত হবে। 

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের