আন্দোলনের বারোটা বাজিয়ে শোকের মিছিল করছে বিএনপি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৩, ১৯:২৮আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০:২৩

বিএনপি কেন কালো পতাকা মিছিল করছে সেই প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের কোনও নেতা মারা গেছে? আন্দোলনের বারোটা বাজিয়ে এখন বিএনপি নেতারা নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে।’

শুক্রবার (২৫ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘মিছিল কাকে বলে বিএনপিকে এবার আওয়ামী লীগ দেখাবে’– উল্লেখ করে কাদের বলেন, ‘যে মিছিলে জনগণ নেই সে মিছিল গণমিছিল হয় কী করে? আওয়ামী লীগের মিছিল মানেই জনগণের ঢল। সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন ১ তারিখ এবং ২ তারিখে। লক্ষ লক্ষ তরুণের সমাবেশ করবে আওয়ামী লীগ। আমরা বিজয়ের পতাকা নিয়ে মিছিল করবো, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

সড়ক ও পরিবহনমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের গলার জোর কমে গেছে। মিছিলের শক্তি নেই। তাদের আন্দোলনের মরা গাঙে ঢেউ আসে না। বিএনপির আন্দোলন গোলাপবাগের গরুর হাটে ধ্বংস হয়েছে। সমাবেশের নামে তারা পিকনিক পার্টি করে। আন্দোলনের বারোটা বেজেছে। আন্দোলনের নামে নাটক বিএনপি নেতাকর্মীরাও চায় না। ৭০ ভাগ মানুষ যেখানে শেখ হাসিনাকে চায়, সেখানে তাকে নামানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি। মানুষ যাকে ভালোবাসে তাকে বিএনপি ক্ষমতা দেখে বিদায় দেবে কী করে?’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

বিএনপি নিষেধাজ্ঞা ও ভিসানীতির আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এ দেশ কোনও অপশক্তির নয়, এটি মুক্তিযোদ্ধাদের দেশ। আমরা বিএনপির মতো দুর্নীতিবাজদের হাতে বাংলাদেশের ক্ষমতা নিরাপদ বলে মনে করি না।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি