‘ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান-ইলেভেনের অশুভ খেলায় মেতে উঠতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫

বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে ‘তাণ্ডব’ চালিয়েছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার ড. ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান- ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে মিছিলপূর্ব এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। সৃষ্টকে পালন করতে হবে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে মোম জ্বালিয়ে জন্মাষ্টমীর র‌্যালি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস তিনি বলেন, ‘গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে—শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন  মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হিন্দু ভাইবোনেরা নিরাপদে ছিলেন। এবার আমি ভয় পাচ্ছি যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনও ঘটনা যদি ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং, আমাদের আরও সতর্ক থাকতে হবে।’

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের নেতারা। পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা, থাকবে ১৮ হাজার পুলিশ
সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন
সর্বশেষ খবর
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যে আলোচনা হলো
মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যে আলোচনা হলো
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি