অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে: সুজিত রায় নন্দী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৬:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:২৯

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, সব ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। দেবী দুর্গার লক্ষ্য হলো, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করা। দেবীর আগমন হলো, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যুদ্ধ। অন্যায়, অসত্য ও অনাচারের বিরুদ্ধে ন্যায়, সত্য ও সদাচারের সংগ্রাম। দেবীর বন্দনার প্রেক্ষাপট হলো, অন্তরের আসুরিক শক্তির বিনাশ।

শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর রমনা কালী মন্দিরে মহালয়া উপলক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘সব ধর্মের মূল লক্ষ্য হলো, সমগ্র জীবের কল্যাণ সাধন, কোনও বিশেষ সম্প্রদায়ের কল্যাণ সাধন নয়। দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দুদের, কিন্তু মূলবাণী সমগ্র মানবজাতির কল্যাণে নিবেদিত।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ হলো উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। জঙ্গিবাদ-সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই।’

এ সময় আরও ছিলেন– সিনিয়র সাংবাদিক মুন্নী সাহা, রমনা মন্দির কমিটির সভাপতি উৎপল শাহা ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস প্রমুখ।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি