২৮ অক্টোবর ঢাকা শহর থাকবে জয় বাংলার দখলে: জাহাঙ্গীর কবির নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ২০:৩৩আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২২:৩২

বিএনপি ২৮ অক্টোবরের যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সেদিন ঢাকা শহর থাকবে জয় বাংলা স্লোগানের দখলে। বিএনপিকে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে, ঢাকা উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে ২৮ অক্টোবরের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করা এবং সেদিনের করণীয় নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখ লোক সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে। স্বপ্ন দেখে লাভ নেই। রাজধানীতে সারা দেশ থেকে যে সন্ত্রাসীদের ঢুকিয়েছেন, ঢাকাবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ওই সব সন্ত্রাসীকে মোকাবিলা করে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে।’

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নগরের প্রত্যেকটা ইউনিট-ওয়ার্ড নেতাকর্মীদের নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। বিএনপি এবং তাদের আন্তর্জাতিক মুরুব্বিরা দেশে অচল অবস্থা তৈরি করতে চায়। ওরা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই, সেটা আমরা হতে দেবো না।’

বিএনপির মহাসচিবের সমালোচনা করে নানক বলেন, ‘কাকে পদত্যাগ করতে বলেন? কী কারণে পদত্যাগ করতে হবে? এটা কি মামুর বাড়ির আবদার! ওরা (বিএনপি নেতারা) রাজধানীতে বিভিন্ন বাসাবাড়ি ফ্ল্যাট দ্বিগুণ টাকায় ভাড়া নিয়েছে। তাদের অনেক টাকা। আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই সন্ত্রাসীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’

বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘কেন বিশ্বাস করা যায় না? ২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। আন্দোলনের নামে সারা দেশে তাণ্ডব চালিয়েছে। এখন সারা দেশের এত উন্নয়ন তাদের ভালো লাগে না। তারা আবার ষড়যন্ত্রই করছে।’

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের