বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ দুইজন নেতা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রাতে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির একজন সদস্য বলেন, ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ডিনারের আমন্ত্রণে যোগ দেন আমাদের দলের দুই নেতা।
জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সবশেষে রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় স্থান পেয়েছে। বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতাসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট সবাইকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন-
বাংলাদেশের গণতন্ত্র সমর্থনে প্রয়োজন পড়লে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র









