রাজধানীতে আ.লীগের অবরোধবিরোধী মিছিল ও অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১২:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:৫৫

বিএনপির ডাকা তৃতীয় ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে রাজধানীতে সতর্ক অবস্থান নিয়ে মিছিল বের করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। পরে বেলা সাড়ে ১১টায় মিছিল বের করে জিরো পয়েন্ট হয়ে আবার একই স্থানে এসে আবার অবস্থান নেন।

এ সময় মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘গণতন্ত্রের শত্রুরা, হুঁশিয়ার সাবধান; অবৈধ অবরোধ মানি না, মানবো না’, ‘আওয়ামী লীগের অ্যাকশন ডাইরেক অ্যাকশন’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও’, ‘শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে’, এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন নেতাকর্মীরা

মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ কামাল, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, গোলাম সারোয়ার কবির, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এর আগে বেলা ১১টা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নেন।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি